তবে বাংলাদেশে এটি ফুচকা নামেই বেশি পরিচিত। ফুচকা হোক বা পানিপুরি; নাম শুনলেই যে জিভে পানি আসে না এমন মানুষ কমই আছেন।
মজাদার জনপ্রিয় এই ফুচকা তৈরি হয় ময়দা দিয়ে।
.png)
এরপর ফুলকো পুরির মধ্যে আলু, মরিচ, পেঁয়াজ, ছোলা সেদ্ধ, মসলাসহ বিভিন্ন কিছুর পুর ভরে তেঁতুলের টক পানিতে ডুবিয়ে খেতে হয়।
সাধারণত চটপটি-ফুচকার দোকান থেকেই ফুচকাপ্রেমীরা এটি খান, তবে চাইলে আজ ঘরেও তৈরি করতে পারবেন ফুচকা ও এর পুরসহ তেঁতুলের টক।
তো এবার দেখে নিন সহজ রেসিপিটি-
উপকরণ
ফুচকা তৈরির জন্য
১. ময়দা ১/৪ কাপ
২. সুজি ১ কাপ
৩. তেল ও পানি পরিমাণমতো
৪. তাল মাখনা ১ টেবিল চামচ ও
৫. লবণ আধা চা চামচ।
পুর তৈরির জন্য
১. সেদ্ধ ডাবলি ছোলা/ মটর দেড় কাপ
২. সেদ্ধ আলু এক কাপ
৩. সিদ্ধ ডিম ১টি
৪. পেঁয়াজ কুচি ২-৩ টেবিল চামচ
৫. ধনেপাতা কুচি
৬. কাঁচা মরিচ কুচি
৭. লবণ
৮. বিট লবণ
৯. চাট মসলা
১০. টালা শুকনা মরিচ ও
১১. টালা জিরা গুঁড়া স্বাদমতো।
প্রণালী
> ফুচকা তৈরির উপকরণগুলো ভালো করে মিশিয়ে ডো তৈরি করে নিন। ডো বেশি শক্ত বা নরম হবে না। ভেজা টিস্যু দিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। এবার ডো কয়েক ভাগ করে মোটা রুটির মতো বেলে নিন গোল করে।
> এবার ডুবো তেলে বাদামি করে ভেজে নিন। পুর তৈরির সব উপকরণ মিশিয়ে ফুচকার মাঝে ছিদ্র করে তাতে পুর ভরে তেঁতুলের টক দিয়ে পরিবেশন করুন।
তেঁতুলের টক তৈরি পদ্ধতি
> এক কাপ পানিতে কিছু তেঁতুল ভিজিয়ে চটকিয়ে ক্বাথ তৈরি করে নিন। এবার এতে স্বাদ মতো লবণ, বিট লবণ, চিনি, লেবুর খোসা কুচি, লেবুর রস, ভাজা জিড়া গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে মিশিয়ে নিন।