ঢাকা,  সোমবার   ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

চটজলদি স্ন্যাক্সে থাকুক ‘পাম্পকিন ফ্রেঞ্চ ফ্রাই’  

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৬, ২৬ ফেব্রুয়ারি ২০২২
চটজলদি স্ন্যাক্সে থাকুক ‘পাম্পকিন ফ্রেঞ্চ ফ্রাই’  
পাম্পকিন ফ্রেঞ্চ ফ্রাই। ছবি: সংগৃহীত

বিকেলে চায়ের সঙ্গে কুড়মুড়ে মুচমুচে ভাজাভুজি থাকলে আর কিছু লাগে না। ভাজা বলতে প্রথমেই মনে হয় আলু। ফ্রেঞ্চ ফ্রাই। কিন্তু এবার ফ্রেঞ্চ ফ্রাই হবে তবে আলু নয়, মিষ্টি কুমড়া দিয়ে। হ্যাঁ, স্বাদ পাল্টাতে তৈরি করতে পারেন পাম্পকিন ফ্রেঞ্চ ফ্রাই।

নিশ্চয়ই ভাবছেন, বাড়িতে ঠিক রেস্তরাঁর মতো কুড়মুড়ে পাম্পকিন ফ্রেঞ্চ ফ্রাই বানাবেন কী করে? সেটাই এবার জানার পালা। পাম্পকিন ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা একদম সহজ। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি- 

উপকরণ: মিষ্টি কুমড়া এক থেকে দুই ফালি, কর্নফ্লাওয়ার এক থেকে দেড় কাপ, পাতিলেবু, লবণ, চাটমশলা ও সস। 

Advertisement

প্রণালী: প্রথমে মিষ্টি কুমড়া পরিষ্কার করে নিন। খোসা ভালো করে ছাড়িয়ে নিন। পাতলা পাতলা করে লম্বা আকারে মিষ্টি কুমড়া কেটে নিন। দরকারে স্লাইসার ব্যবহার করুন। কিন্তু খুব বেশি সরু করে কাটবেন না। সেক্ষেত্রে মিষ্টি কুমড়া টুকরো আধা ইঞ্চি মতো পুরু থাকবে। লম্বায় তিন ইঞ্চি রাখতে পারেন।

আরো পড়ুন: যেভাবে তৈরি করবেন ‘স্পাইসি ফ্রায়েড চিকেন’

এবার কুমড়ার টুকরোগুলো ভালো করে ধুয়ে নিন। খেয়াল রাখবেন যাতে পাত্রের গায়ে বা কুমড়ার মধ্যে কোনো পানি পানি ভাব না থাকে। একটি পাত্রে পানির মধ্যে কিছু বরফ দিন। এক টেবিল চামচ পাতিলেবুর রস দিন তার মধ্যে। এবার কুমড়ার টুকরোগুলো সেই পাত্রের পানিতে ডুবিয়ে ফ্রিজে রাখুন। আধা ঘণ্টা পরে তা বের করে জল থেকে ছেঁকে তুলে নিন। অন্য একটি পাত্রে পানি ঝরিয়ে নিন ভালো করে।

কুমড়ার টুকরোগুলো ভাজার আগে একটি পাত্রে অল্প কর্নফ্লাওয়ার ও স্বাদমতো লবণ মিশিয়ে রাখুন। ভাজার আগে কুমড়াগুলো এই মিশ্রণে দিয়ে দু’হাতে ভালো করে মিশিয়ে নিন। এবার কড়াইয়ে তেল দিয়ে তা ফুটন্ত তাপমাত্রায় পৌঁছনো পর্যন্ত অপেক্ষা করুন। কুমড়া ছেড়ে আঁচ মাঝারি করে নিন। একে একে কুমড়ার টুকরোগুলো দিয়ে নাড়তে থাকুন। মনে রাখবেন, একটু ডুবো তেলে ভাজতে হবে। খুন্তি নেড়ে কুমড়া গুলো ছাড়িয়ে দিতে হবে। খেয়াল রাখবেন, কুমড়ার টুকরো কড়াইয়ের নিচে যেন আটকে না যায়। কুমড়া যাতে ভেঙে না যায় খেয়াল রাখতে হবে সেদিকেও।

প্রথমে মাঝারি আঁচে কুমড়া ভেজে তুলে নিতে হবে। এতে কুমড়া সিদ্ধ হয়ে যাবে। ভাজা কুমড়া তুলে টিস্যু পেপারে রেখে বেশ কিছুক্ষণ অপেক্ষা করুন। অতিরিক্ত তেল শুষে নেবে পেপার। তার পরে চাইলে আবার আঁচ বাড়িয়ে তেলে লালচে করে ভেজে নিন। দ্বিতীয় বার ভাজার পরে কুমড়া সোনালি ও মুচমুচে হবে। সার্ভিং প্লেটে কুমড়ার ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে চাটমশলা ছড়িয়ে সস দিয়ে পরিবেশন করুন।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!