ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

ঝটপট তৈরি করুন তন্দুরি রূপচাঁদা

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:০৪, ৩ নভেম্বর ২০২১
ঝটপট তৈরি করুন তন্দুরি রূপচাঁদা
তন্দুরি রূপচাঁদা। ছবি সংগৃহীত

রূপচাঁদার নাম শুনলে জিভে জল চলে আসে অনেকেরই। লোভনীয় এই মাছটি খেতে ভীষণ সুস্বাদু। যেভাবেই রান্না করা হোক না কেন খেতে খুবই সুস্বাদু। তবে এই রূপচাঁদার মাছের তন্দুরি কখনো খেয়েছেন কি? এই মাছের তন্দুরি খুবই মজার। বাচ্চারাও খেতে পছন্দ করে এই খাবারটি। তাছাড়া হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করা যায় এটি। চলুন তবে জেনে নেয়া যাক তন্দুরি রূপচাঁদা তৈরির রেসিপিটি-     

উপকরণ: আস্ত রুপচাঁদা মাছ দুইটি, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা এক চা চামচ, কাঁচা মরিচ বাটা এক চা চামচ, ভাজা জিরা গুঁড়া এক চা চামচ, হলুদ গুঁড়া সিকি চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, শুকনা মরিচ গুঁড়া দেড় চা চামচ, লেবুর রস চার টেবিল চামচ, ফিশ সস দুই টেবিল চামচ, সয়াবিন তেল দুই টেবিল চামচ, লবণ স্বাদ মতো।

প্রণালী: মাছ কেটে ধুয়ে এক চা চামচ লবণ ও দুই টেবিল চামচ লেবুর রস দিয়ে মাখিয়ে পাঁচ মিনিট পর ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাছের দুই পিঠ বরফির মতো দাগ কেটে নিন। সব মশলা, তেল ও পরিমাণ মতো লবণ দিয়ে একসঙ্গে মিশিয়ে মাছের সঙ্গে মেরিনেট করে আধা ঘণ্টা রেখে দিন। গ্রিলে তেল ব্রাশ করে মাছগুলো ২৫০ ডিগ্রি সেলসিয়াসে ২৫ থেকে ৩০ মিনিট বেক করে নিন। ১০ মিনিট পর পর মাছগুলো উল্টিয়ে থেকে যাওয়া মশলা ও তেল দিয়ে দিন। বাদামি রং হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন তন্দুরি রূপচাঁদা।

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!