সকালের যেসব অভ্যাস ওজন বৃদ্ধির জন্য দায়ী
সবাই চান সুস্থ ও ফিট থাকতে। মুটিয়ে যাওয়া কারোই কাম্য নয়। তাইতো সুস্থ জীবনযাপনে অনেকেই থাকেন বেশ তৎপর। কিন্তু যতই সচেতন হোক না কেন, সকালের কিছু অভ্যাসের ভূমিকা রয়েছে যেগুলো আপনার ওজন বাড়ানোর জন্য দায়ী!
অনেকেই হয়তো জানেন না, সকালের কিছু ভুল অভ্যাসের কারণে দ্রুত বেড়ে যেতে পারে ওজন। তাই চলুন জেনে নেয়া যাক বাড়তি ওজনের বিড়ম্বনা এড়াতে সকালের কোন অভ্যাসগুলো আমাদের ত্যাগ করা জরুরি-
>> সকালে অনেকক্ষণ পর্যন্ত ঘুমানোর অভ্যাস বাড়িয়ে দিতে পারে ওজন। তাই ভোরে উঠুন।
.png)
>> সকালে ঘুম থেকে উঠে পানি পান করার অভ্যাস করুন। হাইড্রেট থাকলে ক্যালোরি দ্রুত বার্ন হয়।
>> সকালে নাস্তা না করার অভ্যাস কমিয়ে দিতে পারে মেটাবলিজম। এটি ওজন বাড়ার অন্যতম কারণ।
>> ওজন ঝরাতে চাইলে চিনি বা ক্রিম দিয়ে কফি খাবেন না। চা খেলেও চেষ্টা করুন চিনি ছাড়া খাওয়ার।
>> বাড়তি ওজন থেকে দূরে থাকতে সকালের ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। ব্যায়াম না করে অনেক বেলা পর্যন্ত ঘুমালে কিন্তু আপনার মুটিয়ে যাওয়া কেউ আটকাতে পারবে না!
>> সকালের নাস্তায় প্রসেসড ফুড বা অস্বাস্থ্যকর স্ন্যাকস খাওয়ার অভ্যাস থাকলে সেটি বাদ দিন আজই। ডিম, ওট, রুটি, সালাদ- এগুলো খাওয়ার অভ্যাস করুন নাস্তায়।
তথ্য: টাইমস অব ইন্ডিয়া।