[ লাইফস্টাইল ]
মুচমুচে করলার পাকোড়া
করলার পাকোড়া। ছবি: সংগৃহীত
করলার নাম শুনলে নাক কুঁচকে ফেলেন কেউ কেউ। তিতকুটে স্বাদ বলে এড়িয়েও যেতে চান। তবে স্বাদে তিতকুটে হলেও করলা বেশ উপকারি একটি সবজি। অনেকেই খেতে পছন্দ করে না। বাচ্চারা তো একদমই না।
তবে এই করলার পাকোড়া করে খেলে একদম তেতো ভাব থাকে না। বাচ্চারাও খেতে চাইবে। এই খাবারটি তৈরি করাও খুব সহজ। হাতের কাছে থাকা কম উপকরণ দিয়ে তৈরি করা যায় এটি। চলুন তবে জেনে নেয়া যাক মুচমুচে করলার পাকোড়া তৈরির রেসিপিটি-
উপকরণ: করলা পাঁচটি, ডাল বাটা এক কাপ, পেঁয়াজ কুচি দুইটি, রসুন বাটা এক চামচ, কাঁচা মরিচ কুচি চারটি, ধনিয়া পাতা কুচি এক চামচ, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া আধা চা চামচ, মাংসের মশলা গুঁড়া এক চামচ, তেল পরিমাণ মতো।
প্রণালী: প্রথমে করলাগুলো কুচি করে নিন। এবার ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার একটি বাটিতে করলা নিয়ে তাতে একে একে সব মশলা মিশিয়ে গোল গোল পাকোড়ার মতো বানিয়ে নিন। বানানো হয়ে গেলে ডুবো তেলে ভেজে নিন। ভাজা হয়ে গেলে নামিয়ে যে কোনো সস দিয়ে পরিবেশন করুন করলার পাকোড়া।
ডেইলি-বাংলাদেশ/এসএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!