ঢাকা,  রোববার   ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

গরমে ইফতারিতে রাখুন দই-চিড়া

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৮, ২৮ এপ্রিল ২০২১
গরমে ইফতারিতে রাখুন দই-চিড়া
ইফতারে খান দই-চিড়া। ছবি: সংগৃহীত

আমরা ইফতারে অনেক বেশি ভাজাপোড়া খাই যেটা শরীরের জন্য মোটেও ভালো কিছু নয়। সারাদিন রোজা রাখার পর শরীরের চাহিদা থাকে প্রচুর পানি ও হেলদি খাবারের। আবার মনের চাহিদা থাকে তেলে ভাজা নানারকম মুখরোচক খাবারের। 

তাই দুই দিকেই একটু খেয়াল রাখা জরুরি। ইফতারে বেশি বেশি শরবত, পানি আর ফলের পাশাপাশি রাখতে পারেন হেলদি কিছু খাবার। আদিকাল থেকে দই-চিড়া তার মধ্যে একটা। তাই প্রতিদিন ইফতারের শুরুতেই অল্প দই-চিড়া বা দুধ দিয়ে খেয়ে নিবেন। পেট তাড়াতাড়ি ভারী হয়ে যাবে। হাবিজাবি খেতে মন চাইবে না আর তখন। আর পেট ভরে গেলে সামনে রাজভোগ থাকলেই বা কি আসে যায় তাই না? তাহলে আর দেরি নয় এখনই চলুন জেনে নেয়া যাক দই-চিড়া তৈরির রেসিপিটি- 

উপকরণ: দুধ এক লিটার, টক দই ১০০ গ্রাম, কলা একটি, ভেজা চিড়া আধা কাপ, নারকেল কোড়ানো আধা কাপ, লেবুর রস আধা চা চমচ, পাকা আমের টুকরা (অপমনাল), কিসমিস চার থেকে পাঁচটি, লবণ স্বাদ মতো, সামান্য এলাচ গুঁড়া, চিনি বা গুড় পরিমাণ মতো। 

প্রণালী: প্রথমে একটি পাত্রে দুধ ঢেলে দিন। এরপর এতে টক দই, চিনি ও লবণ দিয়ে ১০ থেকে ১৫ মিনিট নেড়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর মিশ্রণটি ছেঁকে অন্য একটি পাত্রে রাখুন। এবার গরম কোনো জায়গায় দুই থেকে তিন ঘণ্টা রেখে দিন। এরপর পাত্রটি ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। এবার ভালো করে চিড়াগুলো ধুয়ে নিন। ফ্রিজ থেকে বের করে দুধের মিশ্রণে চিড়াগুলো মিশিযে ফ্রিজে রেখে দিন এক ঘণ্টা। এবার চিড়া বের করে কোড়ানো নারকেল মিশিয়ে আবারও ফ্রিজে রেখে দিন। ইফতারের আগে বের করে কলা, আম, এলাচ গুঁড়া ও কিসমিস মিশিয়ে পরিবেশন করুন মজাদার দই-চিড়া।

ডেইলি-বাংলাদেশ/এসএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!