ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

প্রতিদিনের ইফতারে কয়টি খেজুর খাওয়া সঠিক

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭:০১, ২২ এপ্রিল ২০২১
প্রতিদিনের ইফতারে কয়টি খেজুর খাওয়া সঠিক
খেজুর। ছবি: সংগৃহীত

সারাদিন অনাহারে থেকে ইফতারে সবাই খেজুর মুখে দিয়েই রোজা ভাঙ্গেন। এছাড়া অনেকেই সুস্বাস্থ্যের কথা চিন্তা করে নিয়মিতই খেজুর খান। কারণ খেজুর স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী। তবে অন্যান্য সময়ের চাইতে রমজান মাসে খেজুরের কদর কয়েক গুণ বেড়ে যায়।

খেজুর অত্যাধিক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল। খেতে সুস্বাদু ও মিষ্টি। কিন্তু মিষ্টি ফল হলেও ফাইবার সমৃদ্ধ এবং কম ক্যালোরি হওয়ায় খেজুর ওজন কমাতেও সাহায্য করে। এছাড়াও শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করা, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ এবং প্রদাহ কমাতে সহায়তা করে খেজুর।

খেজুরের নানা উপকারিতা থাকলেও সকাল বিকেল খেজুর খাওয়া উচিত নয়। অতিরিক্ত যেকোনো খাবারই বিপদের কারণ হতে পারে। এজন্য খেজুরও খেতে হবে হিসাব করে।

Advertisement

আপনি চাইলে দিনে ৪ থেকে ৫টি খেজুর খেতে পারেন। এতে স্বাস্থ্য উপকারিতা মিলবে। ৪ থেকে ৫টি বা ১০০ গ্রাম খেজুরেই মিলবে প্রায় ২৭৭ ক্যালরি। প্রচণ্ড মিষ্টি হওয়ার কারণে এ ফল যদি বেশি খেতে থাকেন, তাহলে ওজন কমার বদলে দ্রুত বাড়তেও সময় লাগবে না।

পুষ্টিকর এই ফলটি খেতে পারেন নানা উপায়ে। আপনি চাইলে ফলের সালাদ বা ডেজার্টে কাটা খেজুর যোগ করতে পারেন। এক গ্লাস উষ্ণ দুধের সঙ্গেও খেজুরের টুকরো মিশিয়ে খেতে পারেন। টকদই, কাস্টার্ড, চাটনি, কেকে মিশিয়েও খেজুর খেতে পারেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!