তবে গর্ভবতী নারীদের পেটে এই দাগ বেশি পড়ে থাকে। কারণ গর্ভবতী মায়ের পেটের ভেতরে আস্তে আস্তে একটি শিশু বড় হতে থাকে। তাই পেটের ত্বকেও ধীরে ধীরে টান পড়ে বলে ত্বকে এ দাগগুলো পড়ে। তবে এ দাগ পড়ার জন্য আসলে শরীরের হরমোনাল ব্যালান্স দায়ী। কিছু হরমোন ত্বকে টান পড়লেও যেন ত্বক ফেটে না যায় তার জন্য কাজ করে, শরীরে সেসব হরমোনের উৎপাদন কম থাকলে এই দাগগুলো পড়ে। শুধুমাত্র মোটা মানুষের এ দাগ পড়ে বা নারীদেরই পড়ে তা কিন্তু নয়। অনেক হালকা পাতলা মানুষেরও এ দাগ হতে পারে।
আরো পড়ুন: গরম কিছু খেতে গেলেই জিভে ছ্যাঁকা, জানুন করণীয়
.png)
নানা ধরনের লেজার বা সার্জারি চিকিৎসা আছে এই দাগ দূর করার জন্য। তবে সেসবে আছে পার্শ্ব প্রতিক্রিয়ার ভয়। তাছাড়া নানা ধরনের প্রসাধনীও হিতে বিপরীত হতে পারে। তবে কিছু প্রাকৃতিক উপাদান দিয়েই এই দাগ মুছে দেয়া সম্ভব। অনেকের ক্ষেত্রে দাগ পুরোপুরি মুছে না গেলেও, ত্বকের স্বাভাবিক রঙের সঙ্গে মিশে যাবে। চলুন জেনে নেয়া যাক পেটের ফাটা দাগ দূর করার প্রাকৃতিক উপায়গুলো সম্পর্কে-
এজন্য ব্যবহার করতে পারেন রসুন। রসুন খুব সহজেই স্ট্রেচ মার্কস দূর করতে পারে। রসুনের পেস্ট বানিয়ে তাওয়ায় গরম করে নিন, দেখবেন তেল বের হচ্ছে। ওই তেলটা ঠাণ্ডা করে স্ট্রেচ মার্কসে লাগান। দিনে দু'বার এটা করলে ফল পাবেন দারুণ।
এছাড়াও আলুর রস ব্যবহার করতে পারেন। ত্বকের যে কোনো সমস্যার জন্য আলুর রস খুব উপযোগী। স্ট্রেচ মার্কের উপর আলুর রস মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এভাবে কয়েক সপ্তাহ যত্ন নিলেই স্ট্রেচ মার্কের দাগ উঠে যাবে।