ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

সাদা জামাকাপড় দীর্ঘদিন নতুন রাখার উপায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭:৩২, ১৪ ডিসেম্বর ২০২০
সাদা জামাকাপড় দীর্ঘদিন নতুন রাখার উপায়
ছবি: সাদা কাপড় দীর্ঘদিন নতুন রাখতে পারবেন

অনেকেই আছেন সাদা রঙের পোশাক পরতে পছন্দ করেন। আবার অফিসে ফরমাল পোশাকের জন্য সাদা শার্ট পরতেই হয়। তবে আলমারিতে সাদা রঙের পোশাক বেশিদিন রাখার কথা ভাবলেই একটি ভয় কাজ করে, কিছুদিন পরই সাদা জামাকাপড়ের রং নষ্ট হয়ে হলুদ হয়ে যায়। 

তবে সাদা পোশাক ধুয়ে এবং এটি সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে দীর্ঘদিন উজ্জ্বল এবং নতুনের মতো করে রাখতে পারবেন। এজন্য যা করবেন এবং করবেন না- 

> সাদা পোশাক ধোয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ ডিটারজেন্ট ব্যবহার করুন। আবার খুব সামান্য ডিটারজেন্ট ব্যবহার করলে সাদা অংশে ময়লা তুলতে সক্ষম হবে না, হলুদ থেকেই যাবে। বেশি ডিটারজেন্ট ব্যবহার করা হলে এটি আপনার পোশাককে নষ্ট করে দিতে পারে।

> সাদা পোশাকগুলো সংরক্ষণ করার আগে ভালোভাবে ধুয়ে নিন। নোংরা কাপড়গুলো দাগ সৃষ্টি করতে পারে এবং হলুদ বর্ণহীনতা তৈরি করতে পারে। তাই নিশ্চিত হয়ে নিন, এটি পরিষ্কার আছে কি না। কীভাবে সাদা পোশাক ধুয়ে ফেলতে হয়, তা জানতে কাপড়ের ট্যাগটি চেক করুন।

আরো পড়ুন: গুড় আসল নাকি নকল চিনবেন যেভাবে

> ওয়াশিং মেশিনে কাপড় ধুয়ে ফেলার পর সাবান ফেব্রিকের উপর আটকে থাকে, যা সময়ের সঙ্গে হলুদ হতে পারে। তাই হাতে ধুয়ে নিন।

> জামাকাপড় গুছিয়ে রাখার আগে বাতাসে শুকিয়ে নিন। কাঠের হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন। প্রচুর খোলা বাতাসপূর্ণ একটি স্থানে রাখুন। পোশাকের কোনো অংশ সম্পূর্ণ না শুকানো পর্যন্ত ভাঁজ করবেন না। স্যাঁতসেঁতে কাপড় রাখলে সাদা কাপড়ে হলুদ দাগ হয়ে যেতে পারে।  

> অ্যাসিডমুক্ত টিস্যু পেপার দিয়ে সাজানো বক্সে কাপড় সংরক্ষণ করতে পারেন। এটি পোশাক সংরক্ষণ করার সময় সুরক্ষা দেবে। এ ধরনের টিস্যু পেপার দিয়ে সাজানো বক্স অনলাইনে বা যেকোনো ধরনের দোকান থেকে কিনতে পারবেন। 

> কাপড়ের অতিরিক্ত সুরক্ষার জন্য বাক্সে ন্যাপথলিন রাখতে পারেন, যা বাক্সে আর্দ্রতা ধরে রাখবে এবং পোকামাকড় থেকে মুক্ত রাখবে।

> কুঁচকানো প্রতিরোধে বছরে একবার কাপড়ের ভাজ খুলুন। আবার কাপড় ভাঁজ করুন, যাতে পোশাক বেশিদিন সংরক্ষণ করলেও কুঁচকে না যায়। আর সাদা কাপড়গুলো অনেকগুলো ভাজ না করে চেষ্টা করুন ঝুলিয়ে রাখতে। এতে ভাজে ভাজে দাগ পড়ার সম্ভাবনা থাকবে না।

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
লিংক সফলভাবে কপি হয়েছে!