ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

নির্ঘুম রাত কাটিয়েও সারাদিন ফুরফুরে থাকবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:০৭, ১৩ নভেম্বর ২০২০
নির্ঘুম রাত কাটিয়েও সারাদিন ফুরফুরে থাকবেন যেভাবে
ছবি: নির্ঘুম রাত কাটিয়েও সারাদিন ফুরফুরে থাকবেন যেভাবে

শরীর ও মন চাঙ্গা রাখতে ঘুমের বিকল্প কিছু নেই। তবে নানা কারণে অনিদ্রার সমস্যায় মাঝে মাঝেই ভোগেন অনেকে। আবার কাজের চাপে হয়তো রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। যার প্রভাব পড়ে চেহারায়। 

চোখের নিচে কালি আর আপনার উষ্ক-খুষ্ক চেহারায় ফুটে উঠবে ঘুমের ঘাটতি। আচ্ছা ধরুন সকালে আপনার জরুরি মিটিং বা কোনো অনুষ্ঠানে যেতেই হবে। অথচ আগের রাতেও আপনাকে দেরি করে ঘুমাতে হয়েছে। সকালে ঘুম থেকে উঠলে চেহারায় ক্লান্তি ও ঘুম ঘুম ভাব থাকতে পারে। 

এক্ষেত্রে আপনি কিছু কৌশল অবলম্বন করতে পারেন। এতে করে রাতে দেরিতে বিছানায় গিয়েও সারাদিন নিজেকে ফুরফুরে রাখতে পারবেন- 

> চোখের ফোলাভাব কমাতে সাহায্য করবে চামচ। একটি চামচ নিয়ে রেফ্রিজারেটরে রেখে ঠান্ডা করে নিন। এবার এই ঠান্ডা চামচ চোখের নিচের চারপাশে আলতোভাবে ধীরে ধীরে ঘষে নিন। দেখবেন কয়েক মিনিটের মধ্যে চোখের ফোলাভাব কমে গেছে।

আরো পড়ুন: যেসব রাশির জাতকরা কম বয়সেই প্রচুর অর্থালাভ করেন

> ঘুম ঘুম ভাব কাটাতে সকালে ঠান্ডা পানিতে গোসল করুন। এতে ত্বক উজ্জ্বল ও সতেজ দেখাবে।

> চেহারার ক্লান্তিভাব দূর করতে ত্বকের ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ঘুমের স্বল্পতার কারণে ত্বকের আর্দ্রতা কমে যায়। ফলে ত্বক দেখায় মলিন।

> শরীর চাঙ্গা রাখার মতো ত্বককেও চাঙ্গা রাখতে ক্যাফেইন ব্যবহার করুন। ত্বক আর্দ্র রাখতে ভিটামিন ‘সি’ সিরাম বা ক্যাফেইন সমৃদ্ধ অন্য কোনো উপাদান ব্যবহার করুন। এটা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

> ত্বকে স্ক্রাব ব্যবহার রক্ত সঞ্চালন বাড়ায় ও ত্বক ভালো থাকে। ‘স্ক্রাবিং’ কেবল ত্বককে উজ্জ্বল করে না পাশাপাশি ত্বককে আগের চেয়ে অনেক বেশি সতেজ করতেও সহায়তা করে।

ডেইলি-বাংলাদেশ/কেএসকে/জেএমএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!