ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

কাপড়ের মাস্ক ব্যবহারে যেসব নিয়ম মানা জরুরি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৪৭, ২৬ অক্টোবর ২০২০
কাপড়ের মাস্ক ব্যবহারে যেসব নিয়ম মানা জরুরি
ছবি: কাপড়ের মাস্ক ব্যবহারের নিয়ম

মহামারির এই সময় পুরো বিশ্বই প্রায় দিশেহারা। সংক্রমণের হাত থেকে বাঁচতে ব্যবহার করছেন মাস্ক। আর বারবার হাত ধোয়াই এখন রক্ষা কবচ। সবাই এই পদ্ধতিই মেনে চলছেন। 

তবে বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাসে আক্রান্ত প্রায় ৪০ শতাংশ রোগীই উপসর্গহীন। এদের শরীরে ভাইরাস বাসা বাঁধলেও রোগের লক্ষণ দেখা যাচ্ছে না। এসব রোগীর কাছ থেকে অন্যরা সংক্রমিত হতে পারেন। তাই বাইরে গেলে মাস্ক পরতে হবেই। এখন অনেকেই সার্জিকেল মাস্কের পাশাপাশি কাপড়ের মাস্ক ব্যবহার করছেন। এই মাস্ক পরলে বেশকিছু নিয়ম মেনে চলতে হবে।

চলুন জেনে নিন সেগুলো- 

> প্রথমেই দেখে নিন মাস্ক ভালো আছে কি না বা মাস্কে নোংরা লেগে আছে কি না। 
> মাস্ক পরার আগে সাবান পানিতে অবশ্যই হাত ধুয়ে নিন।
> মাস্কের দড়ি বা ইলাস্টিক ধরে মুখ-নাক ঢেকে মাস্ক পরুন। দেখবেন মাস্কের ধার যেন গালের সঙ্গে লেগে থাকে।
> মাস্কে হাত দেবেন না।
> মাস্ক খোলার আগে হাত ধুয়ে বা স্যানিটাইজার ব্যবহার করে জীবাণুমুক্ত করে নিন।
> মাস্কের দড়ি বা ইলাস্টিক ধরেই মাস্ক খুলুন।
> মাস্কে নোংরা না লেগে থাকলে বা মাস্ক ভালো থাকলে সেটাকে যত্ন করে রাখতে হবে। এক্ষেত্রে পরিষ্কার মুখ বন্ধ করা যায় এমন প্ল্যাস্টিক বা ব্যাগে রাখুন।
> রোজ অন্তত একবার মাস্কটিকে ডিটারজেন্ট বা সাবান ব্যবহার করে ধুয়ে নিন।
> মাস্ক খোলার পর অবশ্যই  সাবান পানিতে হাত ধুয়ে নিন।

আরো পড়ুন: ভ্রমণের সময় মাথা ঘোরা, বমি দূর করার উপায় 

কাপড়ের মাস্ক পরলে যা করবেন না?

> নোংরা বা নষ্ট হয়ে যাওয়া কিংবা ভেজা মাস্ক পরবেন না।
> আলগা মাস্ক পরবেন না।
> নাকের নীচে মাস্ক পরবেন না।
> এক মিটারের মধ্যে মানুষ থাকলে মাস্ক খুলবেন না।
> শ্বাস নিতে সমস্যা হয় এমন মাস্ক পরা যাবে না।
> নিজের মাস্ক অন্যকে পরতে দেবেন না। অন্যের মাস্ক পরবেন না।

মনে রাখবেন
কাপড়ের ফেব্রিক মাস্ক পরে রোগ প্রতিরোধ করতে হলে অন্যের থেকে এক মিটার দূরত্বে থাকা, নিয়মিত ভালো করে হাত ধোয়া, মাস্ক এবং মুখে হাত না দেয়ার নিয়মগুলোও মানতে হবে।   

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!