ঢাকা,  শুক্রবার   ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

[ লাইফস্টাইল ]

ত্বকের উজ্জ্বলতা বাড়াবে ঘরে তৈরি বডিওয়াশ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৭, ১৫ সেপ্টেম্বর ২০২০
ত্বকের উজ্জ্বলতা বাড়াবে ঘরে তৈরি বডিওয়াশ
ছবি: বডি ওয়াশ ব্যবহার করুন

ত্বক পরিষ্কার এবং জীবাণুমুক্ত করতে সাবানের বিকল্প নেই। তবে আজকাল সাবানের পরিবর্তে বডিওয়াশ ব্যবহারে সবাই স্বাচ্ছন্দ্যবোধ করেন। তরল হয়াতে অপচয় যেমন কম হয় আবার পরিমাণেও কম লাগে। এছাড়াও বিভিন্ন সুগন্ধযুক্ত থাকায় শরীরে তার রেশ থাকে বহুক্ষণ। 

নরম, সুন্দর এবং উজ্জ্বল ত্বকের জন্য বডি ওয়াশ ব্যবহার করে থাকেন সবাই। সাধারণত আমরা দোকান থেকে কিনেই বডি ওয়াশ ব্যবহার করি, কিন্তু আপনি কি জানেন বাড়িতেও বডি ওয়াশ তৈরি করা যায়! জেনে নিন পদ্ধতি- 

আরো পড়ুন: মশার কামড় থেকে চুলকানি, প্রতিরোধ করবে নেল পলিশ

শিয়া বাটার বডি ওয়াশ 
শুষ্ক ত্বকের জন্য শিয়া বাটার বডি ওয়াশ উপযুক্ত। যাদের ত্বক শুষ্ক তারা শিয়া বাটারের বডি ওয়াশ বানাতে পারেন। এই বডি ওয়াশ ত্বককে নরম করে তোলে। এটি তৈরি করতে প্রথমে একটি পাত্রে ২ কাপ পানি গরম করুন। এতে পরিমাণমতো শিয়া বাটার, দুই চামচ অ্যালোভেরা জেল এবং দুই চামচ জোজোবা বা অলিভ অয়েল দিন। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে এটি একটি বোতলে ভরে রাখুন।

ল্যাভেন্ডার বডি ওয়াশ 
ল্যাভেন্ডার ত্বককে ঠান্ডা রাখতে সহায়তা করে।পাশাপাশি এটি ত্বকের দাগ দূর করতেও সহায়তা করে। এই বডি ওয়াশটি তৈরি করতে, প্রথমে গরম পানিতে বার্লি বা ময়দা দিন। এর পরে তা ছেঁকে নিন। তারপরে এই পানিতে এক চামচ ভিটামিন ই তেল, ২ চামচ অ্যাভোকাডো তেল, আধ চামচ কাস্টাইল সাবান এবং কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল দিন। এবার এই মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল ল্যাভেন্ডার বডি ওয়াশ।  

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
লিংক সফলভাবে কপি হয়েছে!