ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

ওভেন ছাড়া চুলাতেই সহজ উপায়ে তৈরি করুন চকলেট বিস্কুট

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৭:৫০, ২২ আগস্ট ২০২০
ওভেন ছাড়া চুলাতেই সহজ উপায়ে তৈরি করুন চকলেট বিস্কুট
চকলেট বিস্কুট

বড় কিংবা ছোট সবারই পছন্দের একটি নাশতা হচ্ছে বিস্কুট। যা বিভিন্ন স্বাদের হয়ে থাকে। তেমনি একটি মজার স্বাদের পদ হচ্ছে চকলেট বিস্কুট। যা ছোটদের খুবই প্রিয়। প্রায় প্রতিদিনই শিশুরা বিস্কুট খেতে ভালবাসে।

তবে করোনার এই সময়ে দোকান বা বাজার থেকে বিস্কুট কিনে খাওয়া স্বাস্থ্যকর নয়। তাই ঘরেই সহজ উপায়ে তৈরি করুন চকলেট বিস্কুট। যা ঘরে বসে খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করা সম্ভব। এছাড়া এই বিস্কুট তৈরি করতে বেশি ঝামেলাও পোহাতে হবে না। মাত্র ২৫ থেকে ৩০ মিনিটের মধ্যেই চকলেট বিস্কুট তৈরি হয়ে যাবে। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-

উপকরণ: ময়দা ১ কাপ, আইসিং সুগার আধা কাপ, কোকো পাউডার সিকি কাপ, বেকিং পাউডার হাফ চা চামচ, বেকিং সোডা ১ চা চামচ, তেল প্রয়োজনমতো, সাদা তিল সাজানোর জন্য (ইচ্ছানুযায়ী)।

চকলেট বিস্কুট প্রণালী: প্রথমে একটি মিক্সিং বলে ময়দা, আইসিং সুগার, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা একসঙ্গে একটি চালনীর সাহায্যে চেলে নিন। তারপর অল্প অল্প করে তেল দিয়ে একটি ডো তৈরি করে নিন। এবার বিস্কুটগুলো ব্যাক করার জন্য একটি ছড়ানো ট্রে নিন।

এরপর এই ট্রে-এর ওপরে সামান্য একটু তেল ব্রাশ করে নিন। এতে একটি নরমাল কাগজ বিছিয়ে নিন। এখন ডো থেকে একটু একটু নিয়ে বিস্কুটের সেপ দিয়ে ট্রে- তে সাজান। এখন চুলায় একটি পাত্র বসিয়ে তার ওপর একটি স্ট্যান্ড দিয়ে ৫ মিনিট প্রিহিট করে নিন। এবার বিস্কুটের ট্রে পাত্রের স্ট্যান্ডের উপরে বসিয়ে দিন।

চুলার আঁচ মিডিয়াম রেখে ২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করুন। একটু চেক করে নিতে হবে বিস্কিটগুলো হয়েছে কিনা। হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে নিন। আর না হলে আরো পাঁচ মিনিট অপেক্ষা করুন।

চকলেট বিস্কুট জেনে রাখা জরুরি

বিস্কুট গরম থাকা অবস্থায় মনে হবে যেন কাঁচা রয়েছে। কিন্তু যখন এগুলো ঠাণ্ডা হয়ে যাবে তখন তা শক্ত হয়ে যাবে। বিস্কুট গরম থাকা অবস্থায় নরম থাকে। তাই চিন্তিত হওয়ার কিছু নেই। 

ডেইলি-বাংলাদেশ/এএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!