সোমবার রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র টিআরটি’কে এরদোগান এ কথা জানিয়েছেন। তিনি বলেন, মার্কিন প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কিছু চুক্তি হয়েছে যা লিবিয়ার সংঘাতের ক্ষেত্রে ‘নতুন যুগ’হিসেবে পরিচিত হতে পারে।
তুরস্ক আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফয়েজ আল-সররাজের সরকারকে সমর্থন করে। দেশটির স্বঘোষিত সরকার খলিফা হাফতারের বিরুদ্ধে ত্রিপোলিতে সামরিক সহযোগিতাও জোরদার করেছে দেশটি।
.png)
এরদোগান আরো বলেন, আমাদের ফোনালাপ চলাকালে আমরা কতিপয় চুক্তির সিদ্ধান্তে পৌঁছেছি। এক্ষেত্রে এই দুই দেশ একত্রে ‘সম্ভাব্য পদক্ষেপ’ গ্রহণ করতে পারে বলে উল্লেখ করা হলেও সেই ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জিএনএ’কে সমর্থন করে। তবে মার্কিন মিত্র দেশ মিশর, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব হাফতারকে সমর্থন করে বলে জানা গেছে।
সূত্র- আল জাজিরা