অসুস্থতা বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সোমবার সাংবাদিকদের জানান তিনি।
মিজানুল ইসলাম আরো জানান, তার বয়স এখন ৬৪ বছর। এ অবস্থায় রাজশাহী থেকে গিয়ে ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করা তার জন্য কষ্টকর।
.png)
গত ১৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পুনর্গঠন করা হয়। সেখানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় মিজানুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়। তিনি না থাকায় বর্তমানে প্রসিকিউশনে টিমে শুধু চারজন প্রসিকিউটর আছেন।
গত ৭ সেপ্টেম্বর তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম গঠন করা হয়। আইনজীবী তাজুল ইসলাম ছাড়াও ট্রাইব্যুনালে আরো চার আইনজীবীকে প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়। তারা হলেন- মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামিম, বি এম সুলতান মাহমুদ ও আব্দুল্লাহ আল নোমান।