ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মুক্তি পেলেন ‘আওয়াজ উডা’ গানের শিল্পী হান্নান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০০, ৬ আগস্ট ২০২৪
মুক্তি পেলেন ‘আওয়াজ উডা’ গানের শিল্পী হান্নান
ফাইল ফটো

‘আওয়াজ উডা’ গানের জন্য গ্রেফতার হওয়া তরুণ র‍্যাপার হান্নান হোসাইন শিমুল মুক্তি পেয়েছেন। হান্নানের সহকর্মী জনপ্রিয় গান ‘কথা ক’ এর শিল্পী সেজান জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে হান্নানকে মুক্তি দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনের পক্ষে ছাত্র-জনতাকে উদ্ধুদ্ধ করতে গত মাসেই বেশকিছু গান ছড়িয়ে যায়। যার মধ্যে তরুণ র‌্যাপার হান্নানের করা ‘আওয়াজ উডা’ ছিল অন্যতম। গানটি ইউটিউব ও ফেসবুকে মুক্তির পর তুমুল আলোচনা তৈরি হয়।  গানটি প্রকাশের পর ইতোমধ্যে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ট্রেন্ডিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে। 

গত ১৮ জুলাই গানটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করে র‌্যাপার হান্নান ক্যাপশনে লিখেছিলেন, কোনো সংস্থার বিরোধিতা করছি না। তবে এর পরিবর্তে আমরা আমাদের সবসময়ীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই। আমাদের এই দেশকে প্রভাবিত করে এমন কোনো সমস্যার ওপর আলোকপাত করতে চাই। পরে এই গানের জন্য গত ২৫ জুলাই তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। নেয়া হয় দু’দিনের রিমান্ডে।

Advertisement

হান্নানের গ্রেফতার ও রিমান্ডে নেয়ার খবরটি চাউর হতেই দেশের সংগীতশিল্পীসহ সাধারণ নাগরিকরা উদ্বেগ প্রকাশ করেন। নেটিজেনসহ নড়েচড়ে বসেন শোবিজ অঙ্গনের মানুষেরাও।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!