ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]
করেনার ভুয়া রিপোর্ট প্রদান

রিজেন্ট হাসপাতালের সাহেদসহ পাঁচজনের বিচার শুরু

মিনহাজুল ইসলাম 
প্রকাশিত: ১৫:২৮, ৩০ মে ২০২৪
রিজেন্ট হাসপাতালের সাহেদসহ পাঁচজনের বিচার শুরু
মোহাম্মদ সাহেদ- ফাইল ফটো

করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট প্রদান করে দুই লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। 

বৃহস্পতিবার মামলার অভিযোগ গঠন করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর। 

মামলার অন্য আসামিরা হলেন- দিপায়ন বসু (৩২), অনিন্দ্য দত্ত (৩১), মাসুদ পারভেজ (৪০) ও মো. মিজানুর রহমান (৩৯)। এদের মধ্যে দিপায়ন বসু ও অনিন্দ্য দত্ত মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন। বাকি আসামিরা অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন। 

Advertisement

মামলার সূত্রে জানা যায়, মেট্রোরেলে কর্মরত ৭৬ জন শ্রমিকের করোনা পরীক্ষা করে ভুয়া রিপোর্ট প্রদানের মাধ্যমে দুই লক্ষ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ এ মামলাটি করা হয়। ২০২০ সালের ২০ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এ মামলাটি করেন একশিড কর্পোরেশন লিমিটেড নামক প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম। 

মামলাটি তদন্ত শেষে রাজধানীর উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. ইয়াদুর রহমান ২০২১ সালের ৩০ মে আদালতে চার্জশিট দাখিল করেন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: করোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!