ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

যৌতুক মামলায় মডেল মৌয়ের স্বামীর জামিন

আদালত প্রতিবেদক 
প্রকাশিত: ১৬:৩০, ২৯ মে ২০২৪
যৌতুক মামলায় মডেল মৌয়ের স্বামীর জামিন
স্বামী আরিফ বিল্লাহ হক ও মডেল কামরুন্নাহার মৌসুমী ওরফে মৌসুমী মৌ। ছবি: সংগৃহীত

স্বামী আরিফ বিল্লাহ হকের সঙ্গে মডেল ও উপস্থাপিকা কামরুন্নাহার মৌসুমী ওরফে মৌসুমী মৌ।

যৌতুক আইনে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন মডেল ও উপস্থাপিকা মৌসুমী মৌর (কামরুন্নাহার মৌসুমী) স্বামী আরিফ বিল্লাহ হক।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক আরিফ বিল্লাহকে জামিনের আদেশ দেন।

Advertisement

আসামিপক্ষের আইনজীবী মো. বাহাউদ্দিন আল ইমরান জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, এদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক এক হাজার টাকা মুচলেকায় জামিনের আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২০ অক্টোবর আরিফ বিল্লাহ হকের সঙ্গে মডেল ও টিভি উপস্থাপিকা কামরুন্নাহার মৌসুমী ওরফে মৌসুমী মৌ পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আরিফ একজন কোচিং শিক্ষক। মৌসুমী মৌয়ের অভিযোগ, আরিফ তার কাছ থেকে বিভিন্ন সময়ে সাত লাখ ৯৫ হাজার টাকা নিয়েছেন, যা যৌতুকের টাকা হিসেবে দাবি করা হয়েছে। একইসঙ্গে যৌতুকের টাকার জন্য আরিফ তাকে মারধরও করেছেন বলে অভিযোগ করেন মৌ।

পরে এ ঘটনায় ঢাকার সিএমএম আদালতে যৌতুক আইনের ৩ ধারায় মামলা করেন এ মডেল ও উপস্থাপিকা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!