ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

গাবতলী গরুর হাট এ বছর ডিপজলের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৩, ২৬ মে ২০২৪
গাবতলী গরুর হাট এ বছর ডিপজলের
ফাইল ফটো

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন গাবতলীতে এ বছর কোরবানি ঈদে গরুর হাট বসাবেন ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা ডিপজল।

সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ডিপজল টেন্ডারে প্রথম হয়েছেন। যিনি দ্বিতীয় পজিশনে ছিলেন তিনি একটি রিট পিটিশন করেছেন। রিটটি আদালতের নজরে আনলে প্রথমে ৮ সপ্তাহের স্টে অর্ডার দেওয়া হয়। এ পরিপ্রেক্ষিতে দ্বিতীয় পজিশনে থাকা সেই ব্যক্তি পুনঃরায় আবেদন করেন। গত রোববার এ বিষয়ে শুনানি হবার কথা থাকলেও রিটকারী আইনজীবী সময় চাওয়ায় আজ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

Advertisement

তিনি আরো বলেন, আপিল বিভাগের ফুল বেঞ্চ রিটটি শুনে চেম্বার আদালতের আদেশ বহাল থাকবে বলে জানান। সেই সঙ্গে পরবর্তীতে শুনানির জন্যে একটি বেঞ্চকে নির্ধারণ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে এ বছর কোরবানি ঈদে গাবতলী গরুর হাট ডিপজলের অধীনেই থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!