ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সম্পাদক পদে বসতে পারবেন না ডিপজল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮, ২০ মে ২০২৪
সম্পাদক পদে বসতে পারবেন না ডিপজল
ছবি: ডিপজল ও নিপুণ আক্তার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (২০২৪-২৬) মেয়াদি নির্বাচনে সম্পাদক পদে বিজয়ী ডিপজল তার পদে বসতে পারবেন না। সেই সঙ্গে পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তারের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২০ মে)  বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

সোমবার (২০ মে) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে একই হাইকোর্ট বেঞ্চে সদ্য সমাপ্ত চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে আইনজীবীর মাধ্যমে একটি রিট আবেদন করেন পরাজিত প্রার্থী নিপুণ। যেখানে মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছিল।

Advertisement

এরপরই চলচ্চিত্রাঙ্গনে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। তবে বিষয়টি যেহেতু উচ্চ আদালতে বিচারাধীন তাই আইনিভাবেই বিষয়টি মোকাবিলা করার কথা জানান ডিপজল।

সদ্য অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন চিত্রনায়িকা নিপুণ। ভোটে মিশা-ডিপজল পরিষদের কাছে হেরে যান তিনি। নির্বাচন শেষে তাকে দেখা গিয়েছিল বিজয়ী কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের গলায় ফুলের মালা পরাতেও। তবে এর প্রায় মাসখানেক পর ফল বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট করেন তিনি।

বর্তমানে নিপুণ রয়েছেন আমেরিকায়। তার পক্ষে এ রিট দায়ের করেন আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায়। যেখানে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এ ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!