ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

নির্বাচনে জয়ী হয়ে ডিপজলের ঘোষণা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২২:০২, ২১ এপ্রিল ২০২৪
নির্বাচনে জয়ী হয়ে ডিপজলের ঘোষণা
ছবি: সংগৃহীত

গেল শুক্রবার (১৯ এপ্রিল) দিনভর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরপর শনিবার (২০ এপ্রিল) সকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। যেখানে চিত্রনায়িকা নিপুণকে পরাজিত করে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

নির্বাচনের পর প্রথমবারের মতো রোববার (২১ এপ্রিল) দুপুরে এফডিসিতে শিল্পী সমিতিতে পা রাখেন ডিপজল। যেখানে গিয়েই সপ্তাহে দু’দিন শিল্পীদের ফ্রি চিকিৎসা প্রদানের ঘোষণা দেন তিনি।

ডিপজল বলেন, ‘আমাদের প্রথম কাজ শিল্পীদের ফ্রি চিকিৎসা সেবা দেয়া। ২৩ (২৩ এপ্রিল) তারিখের পর সপ্তাহে দু’দিন ডাক্তার আসবেন সমিতিতে। আমরা শিল্পীদের ফ্রি চিকিৎসার পাশাপাশি ফ্রি ঔষধও দেব। এটাই আমাদের প্রথম কাজ। এর পরে পর্যায়ক্রমে বাকি কাজগুলো করব ইনশাআল্লাহ।’

Advertisement

এই নির্বাচনে সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল (২৩১) ও ডি এ তায়েব (২৩৪) ভোট।  সহ-সাধারণ সম্পাদক আরমান (২৩৭), সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী (২৫৫), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো (২৯৬), দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর (২৪৫), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন (২৩৫) এবং কোষাধ্যক্ষ কমল (২৩১)।

কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন— সুচরিতা (২২৮), রোজিনা (২৪৩), আলীরাজ (২৩৯), সুব্রত (২১৬), দিলারা ইয়াসমিন (২১৮), শাহনূর (২৪৫), নানা শাহ (২১০), রত্না কবির (২৬৩) ও চুন্নু (২৪৮)। কলি-নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি (২২০) ও সনি রহমান (২৩০) নির্বাচিত। কলি-নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি (২২০) ও সনি রহমান (২৩০) নির্বাচিত হয়েছেন।

গত শুক্রবার ব্যাপক নিরাপত্তার মধ্যে সকাল সাড়ে নয়টায় এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ভোটগ্রহণ শেষ হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ৫৭০ ভোটের মধ্যে ভোট পড়ে ৪৭৫টি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!