ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ছয়জন কারাগারে 

মিনহাজুল ইসলাম 
প্রকাশিত: ১৮:৫৫, ২২ ডিসেম্বর ২০২৩
রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ছয়জন কারাগারে 
প্রতীকী ফটো

রাজধানীর হাজারীবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ছয়জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এরা হলেন- মো. স্বপন হোসেন, মো. লোকমান হোসেন জীবন, মো. রুবেল ওরফে বোট রুবেল, মো. শাহিন, মো. লাভলু মিয়া ও মো. সোহান মৃধা।

শুক্রবার ঢাকার আদালতের হাজারীবাগ থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এসব তথ্য জানা যায়। 

সূত্র জানায়, বৃহস্পতিবার আসামিদের আদালতে উপস্থিত করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদন মঞ্জুর করে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার তাদের প্রত্যেককে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

Advertisement

মামলার সূত্রে জানা যায়, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগের মেন্ডি ডেন্টাল রোডের বালুর মাঠে উত্তর-পূর্ব কোণ হতে ডাকাতির প্রস্তুতির সময় এই ছয়জনকে হাতেনাতে গ্রেফতার করে ডিবি পুলিশ।

এসময় তাদের কাছ থেকে প্লাস্টিকের বাটযুক্ত ৫টি বিভিন্ন সাইজের স্টিলের চাকু ও প্লাস্টিকের হাতলযুক্ত ১টি প্লাস উদ্ধার করা হয়। গ্রেফাতারদের বিরুদ্ধে রাজধানীর হাজারীবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!