ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পুলিশের অভিযানে প্যারাগুয়ের কারাগারে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩৩, ১৯ ডিসেম্বর ২০২৩
পুলিশের অভিযানে প্যারাগুয়ের কারাগারে নিহত ১০
ছবি: সংগৃহীত

প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নের টাকুম্বু পেনিটেনশিয়ারি কারাগারে পুলিশ ও সামরিক বাহিনীর অভিযানে অন্তত ১০ জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার চীনের সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার নিরাপত্তা বাহিনীর এ অভিযানে ৯ জন কয়েদি এবং জাতীয় পুলিশের কৌশলগত গ্রুপের একজন এজেন্ট নিহত হয়েছেন। এছাড়াও ২০ জন কয়েদি এবং ৩৬ জন পুলিশ ও সামরিক এজেন্ট আহত হয়েছেন।

টাকুম্বু কারাগারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য এই অভিযান চালানো হয়। কারাগারটির নিয়ন্ত্রণ রোটেলা গোষ্ঠী নামে পরিচিত একটি সন্ত্রাসী গোষ্ঠীর হাতে ছিল।

Advertisement

ন্যাশনাল পুলিশ জানিয়েছে, কয়েদিদের  সঙ্গে তীব্র লড়াইয়ের পর পুলিশ ও সামরিক এজেন্টরা সন্ত্রাসী দলটির নেতা আরমান্দো জাভিয়ের রোটেলার সেলব্লকে পৌঁছাতে সক্ষম হোন। তাকে গ্রেফতার করে ভিনাস কিউ সামরিক কারাগারে নেয়া হয়েছে।

টাকুম্বু কারাগারটি প্যারাগুয়ের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী হিসেবে পরিচিত রোটেলা নিয়ন্ত্রণ করতেন। এখানে বসে তিনি দেশটির বিভিন্ন অঞ্চলে মাদকপাচারসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন।

অভিযানে অসংখ্য ছুরি ও আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, ঘরে তৈরি বিস্ফোরক, মোবাইল ফোন ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!