ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নওগাঁয় চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ী কারাগারে

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০২, ৭ ডিসেম্বর ২০২৩
নওগাঁয় চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ী কারাগারে
সাজাপ্রাপ্ত আসামি অভিজিত সাহা

নওগাঁয় চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি অভিজিত সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ ডিসেম্বর) ওই ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান।

এর আগে, গত ৫ ডিসেম্বর দিবাগত রাতে শহরের বাটার মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিজিত সাহা নওগাঁ সদর উপজেলার চকদেবপাড়া এলাকার বিমল সাহার ছেলে।

Advertisement

পুলিশ জানায়, ২০২০ সালে করা একটি এনআই অ্যাক্ট মামলায় ব্যবসায়ী অভিজিত সাহাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড একইসঙ্গে অর্থ দণ্ড দেয় আদালত। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা হয়। এরপর মঙ্গলবার রাতে নওগাঁ শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

ওসি বিন আহসান বলেন, অভিজিত সাহা একজন সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে চেকের একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা হয়েছিল। আদালত থেকে গ্রেফতারি পরোয়ানার নথিপত্র থানায় আসার পর তাকে গ্রেফতার করা হয়। আইনানুগ প্রক্রিয়া শেষে বুধবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!