ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

কলকাতায় পিকে হালদারের বিচার শুরু ১২ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৩, ১৭ নভেম্বর ২০২৩
কলকাতায় পিকে হালদারের বিচার শুরু ১২ ডিসেম্বর
পি কে হালদার- ফাইল ফটো

বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের বিরুদ্ধে মামলার বিচার কাজ শুরু হবে ১২ ডিসেম্বর। 

শুক্রবার একজন আইনজীবীর মৃত্যু হওয়ার কারণে হালদারসহ পাঁচজনকে আদালতে তোলা হলেও মামলাটির শুনানি হয়নি। আগামী ১২ ডিসেম্বর কলকাতার নগর ও দায়রা আদালতের সিবিআই স্পেশাল কোর্টে মামলাটির চার্জ গঠন হওয়ার কথা রয়েছে।

২০২২ সালের ১৩ মার্চ কলকাতার অদূরে উত্তর ২৪ পরগনা এলাকা থেকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেফতার হন বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত পিকে হালদার। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তার সঙ্গে আরো গ্রেফতার হন চারজন। এর মধ্যে পিকে হালদারের নিজের ভাই, দুই ভাগ্নি এবং কথিত এক বান্ধবী রয়েছে।

Advertisement

ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এ মামলাটি তদন্ত শুরু করে এবং মামলার ৮৪ দিনের মধ্যে অভিযোগপত্র দাখিল করে। প্রায় ২০ মাস ধরে পশ্চিমবঙ্গের বিচার বিভাগীয় হেফাজতে বন্দি রয়েছেন পিকে হালদারসহ আরো চারজন।
 
আগামী ১২ ডিসেম্বর চার্জ ফ্রেমের মধ্য দিয়ে পিকে হালদার এর বিরুদ্ধে  মানি লন্ডারিং এবং দুর্নীতি দমন আইনে হওয়া মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে। তাই আইনগতভাবেই বাংলাদেশে ফেরানোর বিষয়টি এখনও অনিশ্চিত বলেই মনে করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!