ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

রিজেন্ট সাহেদের জামিন শুনানি ১৫ অক্টেবর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৭, ২ অক্টোবর ২০২৩
রিজেন্ট সাহেদের জামিন শুনানি ১৫ অক্টেবর
মোহাম্মদ সাহেদ করিম- ফাইল ফটো

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে করা আবেদনের শুনানি আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম সোমবার এ দিন ধার্য করেন। এদিন আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

গত ১৪ সেপ্টেম্বর অবৈধ সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাহেদকে ৬ মাসের জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মো. আখতারুজ্জামানের একক বেঞ্চ এ আদেশ দেন। পরবর্তীতে জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক।

Advertisement

অবৈধভাবে এক কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের ১ মার্চ রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী। 

এরপর গত বছরের ১৭ জুলাই সাহেদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। পরে এ মামলায় সাহেদকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণা শেষে তাকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়। এরপর তিনি আপিল করেন।

করোনা পরীক্ষায় জালিয়াতির ঘটনায় ২০২০ সালের ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করে র‌্যাব। এরপর তার বিরুদ্ধে একের পর এক প্রতারণার অভিযোগ সামনে আসতে থাকে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাহেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। এর মধ্যে অস্ত্র আইনের একটি মামলায় ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর তাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন একটি আদালত।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!