ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

শাহবাগে ১৮০ বোতল ফেনসিডিলসহ আটক ব্যবসায়ী কারাগারে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৭, ৮ সেপ্টেম্বর ২০২৩
শাহবাগে ১৮০ বোতল ফেনসিডিলসহ আটক ব্যবসায়ী কারাগারে 
উদ্ধার করা ফেনসিডিল। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজধানীর শাহবাগ থেকে ১৮০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার এক মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তার নাম এনামুল হাসান ওরফে রাজন।

শুক্রবার আসামিকে আদালতে উপস্থিত করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে আসামির জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

মামলার সূত্রে জানা যায়, কয়েকজন ব্যক্তি সেক্রেটারিয়েট রোড এলাকায় ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে ঐ স্থানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। 

Advertisement

বৃহস্পতিবার বিকেলে শাহবাগ থানার সেক্রেটারিয়েট রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতার রাজন দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!