ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৭:০৫, ৮ আগস্ট ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ফেনসিডিলসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ২৫৪ বোতল ফেনসিডিলসহ আহাদ মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় আরো এক যুবক পালিয়ে যান।

সোমবার রাতে উপজেলার বিষ্ণুপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জেলার সদর উপজেলার রামরাইলের মনা মিয়ার ছেলে।

র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করে র‍্যাব-৯। অভিযানকালে সন্দেহভাজন একটি মোটরসাইকেলে থাকা দুজন আরোহীকে থামার জন্য সংকেত দেওয়া হয়। এসময় মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় একজন আরোহী পড়ে যায়। পরে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

তিনি আরো জানান, পালিয়ে যাওয়া ব্যক্তিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!