সোমবার নিহত চিকিৎসকের বড়ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলার পর নিহতের স্ত্রী ডা. শাহীন সুলতানা মিরা, মিরার দুই ভাই মো. নাসির উদ্দিন ও মো. এরশাদকে গ্রেফতার করেছে পুলিশ।
তাদের গ্রেফতারের বিষয়টি হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু নিশ্চিত করে বলেন, ওই লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
.png)
মিঠামইনের উপজেলার ডা. আরিফ হোসেনপুরের ঢেকিয়া এলাকায় ভাড়া বাসায় স্ত্রী মিরাকে নিয়ে বসবাস করতেন। তারা হোসেনপুরে মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিক পরিচালনা করতেন। স্ত্রীর সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো। এর জেরে চিকিৎসক আরিফ শনিবার রাতে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন বলে অভিযোগ উঠে। এ সময় লাশের পাশ থেকে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়।