ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৯, ১৫ আগস্ট ২০২৩
চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৫৭ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ জাহিদ হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৬টার দিকে দর্শনা থানার বেগমপুর চিলমারীপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জাহিদ হোসেন দক্ষিণ চাঁদপুর গ্রামের শাহপাড়ার হানিফ শেখের ছেলে।

দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফাহিম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় চিলমারীপাড়ার বেগমপুর দাখিল মাদরাসার সামনে থেকে জাহিদ হোসেনকে ১৫৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন এবং সঙ্গে থাকা মোটরসাইকেলটি জব্দ করেন।

Advertisement

তিনি আরো জানান, তার বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!