ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

হাইকোর্টে বার কাউন্সিলের পরীক্ষায় ১২৩৩ জন উত্তীর্ণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১৯, ২৩ আগস্ট ২০২৩
হাইকোর্টে বার কাউন্সিলের পরীক্ষায় ১২৩৩ জন উত্তীর্ণ
ফাইল ফটো

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে আইন পেশা পরিচালনার জন্য বার কাউন্সিলের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২৩৩ জন। 

বুধবার বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।

ফল ঘোষণা করেন বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান এবং আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসান। 

Advertisement

এ সময় বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ভাইভা বোর্ডের অন্যান্য সদস্য বিচারপতি, বার কাউন্সিলের নির্বাচিত সদস্য এবং বার কাউন্সিলের ড. ওয়াহিদুজ্জামান শিকদার ও উপ-সচিব মো. আফজাল উর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আনুষ্ঠানিকভাবে ঘোষণা শেষে বার কাউন্সিল সচিবের স্বাক্ষরের পর ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এর আগে চলতি বছরের ৪ মার্চ হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরে গত ৫ থেকে ১০ এবং ১৯ ও ২০ আগস্ট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং বিচার বিভাগীয় কর্মকর্তাসহ মোট ১ হাজার ৪৬০ জন মোখিক পরীক্ষায় অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: হাইকোর্ট
লিংক সফলভাবে কপি হয়েছে!