ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ফারদিন হত্যা: মামলার তদন্ত প্রতিবেদন ২১ জুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৭, ২৪ মে ২০২৩
ফারদিন হত্যা: মামলার তদন্ত প্রতিবেদন ২১ জুন
ফারদিন নূর পরশ- ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২১ জুন নতুন দিন ধার্য করেছেন আদালত।

বুধবার সিআইডি প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক নতুন দিন ধার্য করেন।

এর আগে, গত ১৬ এপ্রিল ডিবি পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে বাদীর নারাজি গ্রহণ করে সিআইডিকে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

Advertisement

উল্লেখ্য, গত বছরের ৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় রামপুরা থানায় মামলা করেন ফারদিনের বাবা নূর উদ্দিন রানা।

এরপর গত ১০ নভেম্বর রাজধানীতে থেকে ফারদিনের বান্ধবী বুশরাকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তিনি স্থায়ী জামিনে রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!