ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

গার্মেন্টসকর্মী আজহার হত্যা: বিচারের মুখোমুখি স্ত্রী ও ইমাম

আদালত প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৪, ২১ মে ২০২৩
গার্মেন্টসকর্মী আজহার হত্যা: বিচারের মুখোমুখি স্ত্রী ও ইমাম
আসমা আক্তার ও ইমাম মাওলানা মো. আ. রহমান

দুই বছর আগে রাজধানীর দক্ষিণখানে গার্মেন্টস কর্মী আজহারুল ইসলামকে খুনের মামলায় স্ত্রী আসমা আক্তার ও ইমাম মাওলানা মো. আ. রহমানের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

রোববার ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুর্শিদ আহাম্মদের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জ গঠনের আদেশ দেন। একইসঙ্গে২০ জুলাই সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন আদালত।

এদিন দুই আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন। আ. রহমানের এদিন জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, রাজধানীর দক্ষিণখানে ২০২১ সালের ২০ মে রাত ৯টার দিকে গার্মেন্টস কর্মী আজহারুল ইসলামকে খুন করা হয়। এ ঘটনায় আজাহারুলের ভাই হাসান ২৬ মে দক্ষিণখান থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে গত ২৩ জানুয়ারি আসমা ও আ. রহমানকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার সাব-ইন্সপেক্টর ফারুক মিয়া। চার্জশিটে আসমার তিন বিয়ে, অনৈতিক সম্পর্ক, স্বামীকে খুনের পরিকল্পনার বিষয় তুলে ধরেন তদন্ত কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!