ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

বঙ্গবাজার অগ্নিকাণ্ড: পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৪, ৭ এপ্রিল ২০২৩
বঙ্গবাজার অগ্নিকাণ্ড: পুলিশের ওপর হামলার ঘটনায় পাঁচজন রিমান্ডে
ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিসের সদর দফতর ও পুলিশের ওপর হামলার ঘটনায় বংশাল থানার পৃথক দুই মামলায় পাঁচজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অপর দুই আসামির রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- শওকত হোসেন, ইদ্রিস, খলিল, জাহাঙ্গীর ও আল-আমিন। রিমান্ড আবেদন নামঞ্জুর হওয়া দুই আসামি হলেন- বেলায়েত হোসেন ও জসিম।

Advertisement

বংশাল থানায় পুলিশের দায়ের করা মামলায় বেলায়েত হোসেন, জসিম, জাহাঙ্গীর ও আল আমিনের তিনদিনের রিমান্ড এবং ফায়ার সার্ভিসের করা মামলায় শওকত হোসেন, ইদ্রিস ও খলিলের তিনদিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়।

আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধীতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। দুজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে বংশাল থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার পুলিশের করা মামলায় মো. রাজু, শাওন ও শাহাদাৎ হোসেন নামের তিন আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ফায়ার সার্ভিসের সদর দফতর ও পুলিশের ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার বংশাল থানার এসআই ইস্রাফিল হাওলাদার বাদী হয়ে অজ্ঞাত ২৫০-৩০০ জনকে আসামি করে মামলা করেন। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম সংস্থাটির পক্ষ থেকে ৩০০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!