রেলের সাবেক ডিজি বেলায়েতের বিরুদ্ধে মামলা চলবে
বাংলাদেশ রেলওয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) বেলায়েত হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলা স্থগিত করেনি হাইকোর্ট।
মামলার অভিযোগপত্র থেকে অব্যাহতি চেয়ে বেলায়েতের করা আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এই আদেশ দেন।
এর ফলে রেলের সাবেক এই ডিজির বিরুদ্ধে করা মামলাটি চলতে আর বাধা থাকলো না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
আদালতে বেলায়েতের পক্ষে শুনানি করেন রবিউল আলম বুদু ও তপু গোপাল ঘোষ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
দুর্নীতিবিরোধী সংস্থাটির করা মামলাটি থেকে অব্যাহতি পেতে আবেদন করেন বেলায়েত। তার সেই আবেদন আজ সরাসরি খারিজ করে হাইকোর্টের বেঞ্চটি। এই আদেশের ফলে বেলায়েত হোসেনের বিরুদ্ধে মামলা চলতে আর কোনো বাধা থাকলো না।
আদেশের বিষয়টি জানিয়ে আমিন উদ্দিন মানিক বলেন, বেলায়েত হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটি মামলা হয়েছিল। ঢাকার বিশেষ জজ আদালতে মামলাটি চলমান আছে। মামলাটি থেকে অব্যাহতি চেয়ে বেলায়েত হোসেন আবেদন করেছিলেন। আদালত সেই আবেদন সামারিলি রিজেক্ট করে দিয়েছেন। এ আদেশের ফলে তার বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই।
মামলার বিবরণ থেকে জানা যায়, বেলায়েতসহ মোট ছয় আসামির বিরুদ্ধে ২০১০ সালে রেলের রোলার বিয়ারিং ক্রয়ে ১ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকা দুর্নীতির অভিযোগে মামলা করে দুদক। দুই বছর পর ২০১২ সালে বেলায়েত হোসেন ও তৌহিদুর রহমানকে অব্যাহতি দেন মামলার তদন্ত কর্মকর্তা।
ঐ বছরেরই ২১ ডিসেম্বর আদালত বেলায়েতসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালত-২ এ মামলাটির বিচার চলছে।
দুর্নীতিবিরোধী সংস্থাটির করা মামলাটি থেকে অব্যাহতি পেতে আবেদন করেন বেলায়েত। তার সেই আবেদন আজ সরাসরি খারিজ করে হাইকোর্টের বেঞ্চটি। এই আদেশের ফলে বেলায়েত হোসেনের বিরুদ্ধে মামলা চলতে আর কোনো বাধা থাকলো না।