ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল কেন অবৈধ নয়: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ১৮:০৭, ২৯ আগস্ট ২০২১
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল কেন অবৈধ নয়: হাইকোর্ট
ফাইল ছবি

২০২০-২১ শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার (এমবিবিএস) প্রকাশিত ফলাফল কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্র আদালতে দাখিল করার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

রোববার হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আগামী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এদিন আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। তাকে সহযোগিতা করেন আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ কাওছার।

২০২০-২০২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ত্রুটিপূর্ণ ফলাফল কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা এবং পরীক্ষার ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র এবং উত্তরপত্র আদালতে দাখিলের নির্দেশনা চেয়ে গত ১৬ আগস্ট ১৯৫ জন এমবিবিএস ভর্তি পরীক্ষার্থীর পক্ষে রিট করা হয়। ওই রিট শুনানির ধারাবাহিকতায় আদালত এ আদেশ দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!