ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির মেয়াদ বাড়ল, বয়সের শর্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৭, ২৯ ডিসেম্বর ২০২০
ষষ্ঠ শ্রেণিতে ভর্তির মেয়াদ বাড়ল, বয়সের শর্ত স্থগিত
ফাইল ছবি

ষষ্ঠ শ্রেণিতে ভর্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দেয়া বয়সের শর্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছেন, ১০ বছরের ঊর্ধ্বে যে কেউ ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে।

মঙ্গলবার এক অভিভাবকের করা রিটের শুনানি শেষে বিচারপতি জে বিএম হাসান ও মো. খায়েরুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির মেয়াদ আরো এক সপ্তাহ বাড়ানোর কথাও জানিয়েছেন হাইকোর্ট।

এর আগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২০ শিক্ষাবর্ষে ভর্তির ক্ষেত্রে বয়স নির্ধারণ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়। ফলে ১১ বছরের কম বয়সী শিশুরা এবার ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছিলো না। শিক্ষা মন্ত্রণালয়ের সেই আদেশ আজ হাইকোর্টে স্থগিত হলো।

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!