ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ আইন-আদালত ]

মাদক মামলায় ব্যতিক্রমী রায়, পরিবারের সঙ্গে থেকে সংশোধনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১০, ৮ নভেম্বর ২০২০
মাদক মামলায় ব্যতিক্রমী রায়, পরিবারের সঙ্গে থেকে সংশোধনের সুযোগ
ফাইল ছবি

মাদকের একটি মামলায় ব্যতিক্রমী এক রায় দিয়েছেন আদালত। এতে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে না পাঠিয়ে পরিবারের সঙ্গে থেকে সংশোধনের সুযোগ দেয়া হয়েছে।

রোববার বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ এ রায় দেন। দেশের ইতিহাসে বিশেষ আইনে প্রবেশনের সুযোগ পাওয়ার পর এটাই প্রথম রায়।

এতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত মতি মাতবরকে বৃদ্ধ মায়ের সেবা ও দুই সন্তানের পড়াশোনার দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

চারশ পিস ইয়াবার মামলায় নিম্ন আদালতে ৫ বছরের সাজা পাওয়া কেরানী মতি মাতবর ২০ মাস কারাভোগের পর হাইকোর্টে জামিন আবেদন করেন। 

পরে ২০১৭ সালে তাকে জামিন দেন আদালত। একইসঙ্গে আসামির পূর্বের অপরাধের রেকর্ড আছে কি-না, সে বিষয়ে প্রতিবেদন দিতে পুলিশকে নির্দেশ দেন হাইকোর্ট।

প্রতিবেদনে আসামির কোনো অপরাধের রেকর্ড না পাওয়ায়, তাকে পরিবারের সঙ্গে থেকে সংশোধনের সুযোগ দিয়ে রায় দিলেন হাইকোর্ট।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!