ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

সাহেদের বিরুদ্ধে চার্জ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৫০, ১৯ আগস্ট ২০২০
সাহেদের বিরুদ্ধে চার্জ গ্রহণ
ফাইল ছবি

করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ ডিবি পুলিশের দেয়া চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে আগামী ২৭ আগস্ট মামলার চার্জ শুনানির তারিখ ধার্য করেন আদালত। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সাংবাদিকদের এ তথ্য জানান।

গত ৩০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. শায়রুল ঢাকা সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন।  গত ১৩ আগস্ট মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। পরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!