[ খবর ]
করোনা প্রতিরোধে পুলিশের কুইক রেসপন্স টিম
ছবি: ডেইলি বাংলাদেশ
করোনাভাইরাস প্রতিরোধে ঝালকাঠি জেলা পুলিশ কুইক রেসপন্স টিম গঠন করেছে। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন এর নির্দেশনায় কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।
কুইক রেসপন্স টিমের সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করবেন। অ্যাম্বুলেন্স ও গাড়ি এই টিমকে সহায়তা করার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
করোনাভাইরাস প্রতিরোধে ঝালকাঠি জেলা পুলিশ বিভিন্ন ধরনের সচেনতামূলক কর্মকান্ডসহ বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে ভূমিকা রেখে আসছে।

এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের ক্ষেত্রেও জেলা পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে করোনাভাইরাস প্রতিরোধে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশের কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!