ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ খবর ]

কবুতরের মাথা থেকে খোলা হলো টুপি!

সোশ্যাল মিডিয়ায় ডেস্ক
প্রকাশিত: ১৮:০২, ১৯ ডিসেম্বর ২০১৯
কবুতরের মাথা থেকে খোলা হলো টুপি!

কাউবয় টুপি পরিহিত একটি কবুতর খাবারের সন্ধানে এদিক-ওদিক ঘুরছে। টুপি এমনভাবে আটকে আছে, মনে হচ্ছে কেউ মজা করে আঠা দিয়ে লাগিয়ে দিয়েছে। গত সপ্তাহ থেকে যুক্তরাষ্ট্রের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কবুতরের হাঁটাচলার ভিডিওটি।

টুপি পরিহিত কবুতরকে দেখে বেশ আনন্দ পেয়েছেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই শেয়ার করেন ভিডিওটি।  

সিএনএন জানায়, টুপি পরিহিত কবুতরের দেখা মিলেছে দেশটির লাসভেগাস রাজ্যে।

তবে বিষয়টি মোটেও মজার নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পাখি বিশেষজ্ঞরা। এ নিয়ে আশঙ্কা প্রকাশ করে তারা  ওই কবুতরের খোঁজে নামেন। উদ্দেশ্য– মাথা থেকে টুপি খুলে নেয়া। যেন পাখিটি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে। সফলও হয়েছেন তারা।

সিএনএন জানিয়েছে, গত সোমবার ফাঁদ পেতে ক্লাক নরিস নামের কবুতরটিকে উদ্ধার করেছে ‘লফটি হোপস' নামের এক সংস্থা। এর পর টুপির ফাঁদ থেকে মুক্ত করা হয়।

মঙ্গলবার টুপি পরা বিলি দ্য পিজ কবুতরকে উদ্ধার করে সংস্থাটি। তার মাথায় আটকে থাকা লাল টুপিটি খুলে নেয়া হয়।

দেখুন ভিডিও>>>

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!