[ আন্তর্জাতিক ]
কাশ্মীরে বন্দুকযুদ্ধে ২ ভারতীয় সেনা নিহত
ছবি: সংগৃহীত
ভারত নিয়ন্ত্রীত জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধের ঘটনায় দুই ভারতীয় সেনা নিহত হয়েছে।
বুধবার জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার লাইন অব কন্ট্রোল (এলওসি)তে পাকিস্তানি অনুপ্রবেশকারীদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর বুন্দুকযুদ্ধ বাধে বলে ভারতীয় সংবাদমাধ্যমসমূহ জানিয়েছে।
ভারতীয় কর্মকর্তারা জানান, অনুপ্রবেশকারীরা পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর থেকে ভারতে প্রবেশের চেষ্টা চালায়।
.png)
ভারতের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করছে এমন খবর পেয়ে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। অভিযানে বন্দুকযুদ্ধে দুই ভারতীয় সেনা নিহত হয়।
তবে অনুপ্রবেশকারীদের ভাগ্যে কি ঘটেছে তার বিস্তারিত কিছু ভারতীয় বাহিনীর পক্ষ থেকে বলা হয় নি।
সূত্র: ইন্ডিয়া টুডে
ডেইলি-বাংলাদেশ/মাহাদী
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!