ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

চাকরি দিচ্ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৮, ১৮ জুন ২০২৩
চাকরি দিচ্ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স
ফাইল ফটো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাচ্ছেন।

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদ সংখ্যা: ২০। যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

Advertisement

পদের নাম: ড্রাইভার

পদ সংখ্যা: ৫। যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বিআরটিএ বা সরকারি কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত গাড়ি চালনার বৈধ লাইসেন্সসহ গাড়ি চালানোর ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

পদের নাম: ইলেকট্রিশিয়ান

পদসংখ্যা: ২। যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমান পাস। স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেটপ্রাপ্ত হতে হবে। বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আগ্রহী প্রার্থীদের http://bhbfc.teletalk.com.bd/err.php?err=532 এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীকে অবশ্যই ২০ জুন থেকে ১০ জুলাই ২০২৩, বিকেল পাঁচটার মধ্যে আবেদন করতে হবে।


 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: চাকরি
লিংক সফলভাবে কপি হয়েছে!