ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

অভিজ্ঞতা ছাড়াই আইএফআইসি ব্যাংকে চাকরি, বেতন ৮৪ হাজার 

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৫:১৮, ১৭ জুন ২০২৩
অভিজ্ঞতা ছাড়াই আইএফআইসি ব্যাংকে চাকরি, বেতন ৮৪ হাজার 
ফাইল ফটো

সম্প্রতি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইএফআইসি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে অভিজ্ঞতা ছাড়াই ভালো বেতন দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি। 

পদ সংখ্যা: অনির্ধারিত। 

Advertisement

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 

শিক্ষাজীবনে অন্তত ৩ টি প্রথম শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

বেতন ও সুযোগ-সুবিধা: প্রথম এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৬২,৪০০ টাকা। এর সঙ্গে অন্যান্য সুযোগ–সুবিধা আছে। প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হওয়ার পর মাসিক বেতন হবে ৮৪,২৫৮ টাকা। এর সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ জুন ২০২৩ এর মধ্যে ব্যাংকের ক্যারিয়ার সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। 


 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: চাকরি
লিংক সফলভাবে কপি হয়েছে!