ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

জাতীয় মহিলা দাবার শীর্ষে রানী হামিদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:৪২, ২৪ সেপ্টেম্বর ২০১৯
জাতীয় মহিলা দাবার শীর্ষে রানী হামিদ
ছবি: ডেইলি বাংলাদেশ

৩৯তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৯ এর ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ শীর্ষে রয়েছেন। 

ছয় রাউন্ড শেষে গতবারের এই চ্যাম্পিয়ন সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় সবার চেয়ে এগিয়ে আছেন। 

পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন ৫ জন খেলোয়াড়। এরা হলেন, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন, মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নজারানা খান ইভা, বরিশালের আফরীন জাহান মুনিয়া, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির আহমেদ ওয়ালিজা ও নুশরাত জাহান আলো।

সাড়ে চার পয়েন্ট নিয়ে কাজী জারিন তাসনিম তৃতীয় স্থানে রয়েছেন।

বুধবার বিকেল ৩টা থেকে একই স্থানে সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে। এবারের এই প্রতিযোগিতায় ঢাকা শহর ও বিভিন্ন জেলা থেকে ৫৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় প্রাইজমানি ১ লাখ টাকা। তার মধ্যে চ্যাম্পিয়ন ২৫ হাজার, রানার-আপ ১৮ হাজার, তৃতীয় ১৩ হাজার, চতুর্থ ৮ হাজার, পঞ্চম ৭ হাজার, ষষ্ঠ ৫ হাজার এবং সপ্তম থেকে চতুর্দশ প্রত্যেকে ৩ হাজার টাকা করে প্রাইজমানি পাবেন। 

ডেইলি বাংলাদেশ/সালি


 

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!