ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সাক্ষাৎকার ]
ঈদ আয়োজন

ঈদে ঢাকার বাইরে যাচ্ছি: পারসা ইভানা

মোহাম্মদ তারেক
প্রকাশিত: ১৩:৪৪, ২২ এপ্রিল ২০২৩
ঈদে ঢাকার বাইরে যাচ্ছি: পারসা ইভানা
পারসা ইভানা। ছবি: ডেইলি বাংলাদেশ

দর্শকপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’– এ ‘ইভা’ চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে ঠাঁই করে নিয়েছেন মিষ্টি মেয়ে পারসা ইভানা। ঈদ উপলক্ষ্যে তাকে দেখা যাবে দুটো ফিকশনে। ঈদ ও নিজের কাজ নিয়ে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মোহাম্মদ তারেক।

ঈদের পরিকল্পনা নিয়ে কিছু বলুন।
পারসা ইভানা:
ঈদে আমার আলাদা কোনো পরিকল্পনা থাকে না। ছোটবেলায় যৌথ পরিবার ছিলো। তখন অন্যরকম আনন্দে ঈদ কাটতো। সবার কাছ থেকে সালামি নিতাম। আব্বুকে নিয়ম করে দিয়েছিলাম আমাকে সবচেয়ে বেশি সালামি দিতে হবে। আব্বু তাই দিতো। আব্বু–আম্মু দেশের বাইরে থাকে। তাই ঈদ বন্ধুদের সঙ্গে কাটে। এবার ঈদে ঢাকার বাইরে যাচ্ছি। আমার কাছে এখন ঈদের আনন্দ মানে কাজ দেখে দর্শকদের ভালোবাসা পাওয়া।

পারসা ইভানা

Advertisement

ঈদের দিন কেমন পোশাক পরবেন?
পারসা ইভানা:
পোশাকের ক্ষেত্রে আরামদায়ক কিনা লক্ষ্য রাখি। আমার পাকিস্তানি স্টাইল খুব পছন্দ। ঈদের জন্য পাকিস্তানি ডিজাইনের পোশাক অনলাইন থেকে কিনেছি। এবার যে গরম পড়ছে ওসব পরা হয়তো যাবে না।

ঈদে গিফট দিতে নাকি নিতে ভালো লাগে?
পারসা ইভানা:
গিফট দিতে ভালো লাগে। আমার আশেপাশে যারা আছেন তাদের গিফট দিতে পছন্দ করি। আমি আব্বুর কাছ থেকে শিখেছি, সবাইকে খুশি রাখার চেষ্টা করতে হয়। তাই গিফট দিয়ে খুশি রাখার চেষ্টা করি।

পারসা ইভানা

ঈদের কাজগুলো নিয়ে কী বলবেন?
পারসা ইভানা:
ঈদের জন্য বেশি কাজ করিনি। কাজল আরেফিন অমি ভাইয়ের পরিচালনায় ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’ ও নাটক ‘বিদেশ’ আসবে ঈদে। ‘বিদেশ’ নাটকটির শুটিং করেছি সন্দ্বীপ- এ। গল্পটা অনেক সুন্দর। প্রায় ৬ দিন শুটিং করেছি। মনে হয়েছে সিনেমার কাজ করছি। এখানে আমার বিপরীতে আছেন পলাশ। অন্যদিকে ‘হোটেল রিল্যাক্স’- এ আমার বিপরীতে আছেন মারজুক রাসেল। ‘ব্যাচেলর পয়েন্ট’– এর ইভার চেয়ে ব্যতিক্রমধর্মী চরিত্র। কাজ করে মজা পেয়েছি। এ ছাড়া অলক হাসানের একটি নাটকে কাজ করেছি। নগদের ক্যাম্পেইনে অংশগ্রহণ করলাম।

‘ব্যাচেলর পয়েন্ট’- এর প্রতিক্রিয়া কি এখনো পাচ্ছেন?
পারসা ইভানা:
হ্যাঁ, পাচ্ছি। রাস্তায় বের হলে মানুষজন আমাকে ইভা বলে ডাকে। জানতে চায় সিজন– ৫ কবে আসবে। দর্শকের এ ভালোবাসা বড় একটি প্রাপ্তি।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!