ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ সাক্ষাৎকার ]

নিজের মধ্যে আরো শৃঙ্খলা আনার চেষ্টা করছি: জোভান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৬, ৭ অক্টোবর ২০২৫
নিজের মধ্যে আরো শৃঙ্খলা আনার চেষ্টা করছি: জোভান
ফারহান আহমেদ জোভান

ফারহান আহমেদ জোভান। যিনি নিজেকে প্রমাণ করেছেন অভিনয় দিয়ে। জয় করেছেন দর্শকদের মন। বরাবর মানসম্মত নাটক টেলিফিল্ম নিয়ে হাজির হন এ অভিনেতা। নিচ্ছেন সিনেমার প্রস্তুতিও। সমসাময়িক নানা প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

অবকাশযাপন কোথায়, কেমন সময় কাটছে?

জোভান: ছুটি কাটাতে দেশের বাইরে চলে এসেছি। বিভিন্ন অনুষ্ঠানে যুক্ত ছিলাম। বেশ ভালো সময় কাটছে।

Advertisement

এই বিরতি কেন?
জোভান: সব ধরনের কাজের বিরতি নিয়ে সময় কাটানো আমার জন্য জরুরি হয়ে পড়ে। আমার মনে হয়েছে, নিজেকে আরো প্রস্তুত করে তোলা দরকার। শুধু কাজের পেছনে ছুটে গেলে শিল্পী হিসেবে গুণগত মান বজায় রাখা সম্ভব হয় না। আমার মনে হলো, একটা বিরতির প্রয়োজন। তাই নিজের মতো সময় কাটাচ্ছি আর প্রিয়জনদের সঙ্গে সময় দিচ্ছি।

দেশে ফিরেছেন কবে?
জোভান: আগস্টে নিজের গুরুত্বপূর্ণ কিছু কাজ শেষ করার জন্য দেশে ফিরেছি। এছাড়া দেশের বিভিন্ন স্থান ঘুরেছি।

গুণগত কাজের জন্য কী করছেন?
জোভান: নিজের মধ্যে আরো শৃঙ্খলা আনার চেষ্টা করছি। প্রতিটি চরিত্রে আলাদা করে মনোযোগ দিচ্ছি। এজন্য একেক সময় একেক রকম কাজ করছি।

বিরতিতে যাওয়ার আগে শেষ কোন কাজ করেছেন?
জোভান: আমার অভিনীত সর্বশেষ পরিচালনার কাজ ছিল ‘একটি ভালোবাসার গল্প’। এছাড়া কিছু নাটক ও টেলিফিল্ম করেছি। নাটকগুলোর মধ্যে ‘ভুল’, ‘শেষ একটা সম্পর্ক’, ‘হারানো স্মৃতি’ দর্শকপ্রিয়তা পেয়েছে।

চ্যানেলের জন্য কোন অভিনয়শিল্পীর বিপরীতে বেশি কাজ করেছেন?
জোভান: সময়ের সঙ্গে কাজের চাহিদা অনেক বেড়েছে। কাজের ক্ষেত্রে চ্যানেলগুলোও বাজেট ঠিক রেখে ভালো কনটেন্ট দিতে চাইছে। যাদের সঙ্গে বেশি কাজ করেছি, তাদের মধ্যে মেহজাবিন, তানজিন তিশা, মম, নুসরাত ইমরোজ তিশা আছেন। তবে আমি সবসময় চেষ্টা করি নতুন মুখের সঙ্গে কাজ করতে।

বর্তমান নাটকের অবস্থা কেমন?
জোভান: আগের চেয়ে ভালো। কাহিনীর গুণগত মান বেড়েছে। তবে বাজেট ও দর্শকের রুচি অনুযায়ী আরো উন্নতি করা দরকার।

নিজের অভিনয় নিয়ে কতটুকু তৃপ্ত?
জোভান: অভিনয়ে সবসময়ই নতুন কিছু শেখার সুযোগ আছে। তৃপ্তি কখনোই শতভাগ আসে না। আমি মনে করি, এখনো অনেক কিছু শেখা বাকি। তাই শেখার মানসিকতা সবসময় রাখি।

ক্যারিয়ারের সামনে সম্ভাবনা কেমন দেখছেন?
জোভান: আমার মনে হয়, সম্ভাবনা ভালো। তবে সময়ের সঙ্গে কাজের ধরনও পাল্টাতে হবে। দর্শকের রুচি বুঝে মানসম্মত কনটেন্ট দিতে হবে। তাহলেই ভালো কিছু করা সম্ভব।

আগের তুলনায় কাজ কম করছেন?
জোভান: হ্যাঁ, সংখ্যার চেয়ে মানের দিকে নজর দিচ্ছি। তাই নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনের সংখ্যা কমিয়েছি। এর ফলে দর্শকের কাছে মানসম্মত কাজ উপহার দেওয়া সম্ভব হচ্ছে।

বড় পর্দায় নামার ইচ্ছা আছে?
জোভান: অবশ্যই। আমি বড় পর্দায় কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। সিনেমার জন্য কিছু গল্পও শোনা হচ্ছে। তবে এখনই কিছু চূড়ান্ত নয়। আমি এমন কাজ করতে চাই যা দর্শকের মনে দাগ কাটবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!