ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতা স্মারক আগামী সপ্তাহে শেষ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৬:৩৬, ১২ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতা স্মারক আগামী সপ্তাহে শেষ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া ১৪ দফার সমঝোতা স্মারকটি (এমওইউ) আগামী সপ্তাহে শেষ হতে যাচ্ছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া ১৪ দফার সমঝোতা স্মারকটি (এমওইউ) আগামী সপ্তাহে শেষ হতে যাচ্ছে। এটি স্থায়ী যুদ্ধবিরতির আলোচনার জন্য ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিল। 

তবে উত্তেজনার পারদ ও অস্পষ্ট ভাষার কারণে দুই পক্ষই চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে। ফলে শেষ সময়ে এসে পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে।

সমঝোতা স্মারকের মূল বিতর্কিত বিষয়গুলো হলো-

অনুচ্ছেদ ৫ (হরমুজ প্রণালী): বাণিজ্যের জন্য প্রণালীটি উন্মুক্ত রাখার কথা বলা হলেও তেহরান মনে করে যুক্তরাষ্ট্র তাদের পুরো জলপথ নিয়ন্ত্রণের অধিকার মেনে নিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, এর অর্থ কেবল কোনো শক্তি প্রয়োগ ছাড়াই নিরাপদ চলাচল নিশ্চিত করা।

অনুচ্ছেদ ১০ (তেল ও নিষেধাজ্ঞা শিথিল): ইরান যাতে আন্তর্জাতিক ব্যাংকিং ও বীমা সুবিধাসহ তেল ও পেট্রোলিয়াম পণ্য রপ্তানি করতে পারে, সেজন্য যুক্তরাষ্ট্র ছাড়পত্র দেওয়ার বিষয়ে রাজি হয়েছিল।

অনুচ্ছেদ ১১ (আটকে থাকা তহবিল মুক্ত করা): ইরানের অবরুদ্ধ অর্থ পুরোপুরি ব্যবহারের সুযোগ দেওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের, যার প্রক্রিয়া আলোচনার মাধ্যমে ঠিক হওয়ার কথা ছিল।

রোববার ৬০ দিনের সময়সীমা শেষ হচ্ছে। কিন্তু কোনো সরাসরি আলোচনা বা দৃশ্যমান অগ্রগতি না থাকায় দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!