[ আন্তর্জাতিক ]
যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের বিরুদ্ধে ইরানি জেনারেলের হুঁশিয়ারি
ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলি জাহানশাহী
ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলি জাহানশাহী মার্কিন সেনাদের সম্ভাব্য স্থল অভিযানের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, জেনারেল জাহানশাহী বলেছেন, "যদি কোনো মার্কিন সেনাসদস্য ইরানের মাটিতে পা রাখে, তবে আমরা তাদের বিচ্ছিন্ন (প্রতিহত) করে দেব।"
তিনি আরও বলেন, "শত্রুর যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে আমরা দৃঢ় এবং প্রতিরোধমূলক জবাব দেব।"
জেনারেল জাহানশাহী জানান যে, ইরানের স্থলবাহিনী বর্তমানে পূর্ণ যুদ্ধপ্রস্তুতি বজায় রেখেছে। তারা দেশের সীমান্ত অত্যন্ত দৃঢ়তার সাথে পাহারা দিচ্ছে এবং যেকোনো ধরনের শত্রুভাবাপন্ন গতিবিধি ও হুমকির ওপর সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!