ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ১,৩৪৮ বেসামরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:০৫, ১২ মার্চ ২০২৬
মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ১,৩৪৮ বেসামরিক নিহত
ফাইল ফটো

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক হামলায় উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে বলে জাতিসংঘে জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত।

বুধবার (১২ মার্চ) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর বরাতে এ তথ্য প্রকাশিত হয়েছে।

জাতিসংঘের এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি জানান, সামরিক অভিযান শুরুর পর থেকে অন্তত এক হাজার তিনশো আটচল্লিশ বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং সতেরো হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। 

Advertisement

তিনি আরো বলেন, হামলার ফলে দেশের বিভিন্ন অঞ্চলের অবকাঠামোর ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে।

ইরাভানি এই সামরিক পদক্ষেপকে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে আখ্যা দেন। তিনি বৈশ্বিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, যেন তারা হস্তক্ষেপ করে চলমান শত্রুতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!